গ্রামের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের অধিন মাঝিয়ার প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা করানো হয়। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে এলাকার দুই শতাধীক মানুষের চক্ষু পরীক্ষা করা হয় বলে জানা গেছে। তাদের চক্ষু পরীক্ষার পর বিনামূল্যে ঔষধ বিতরণ ও চশমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয় যাদের চোখে ছানি পড়েছে তাদের বিনামূল্যে অপারেশনও করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। স্বাভাবিক ভাবে এই পরিষেবা পেয়ে খুশি গ্রামের মানুষজন।
এবিষয়ে এক উদ্যোক্তা দুলাল রায় জানান, এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে বহু মানুষ আসেন। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ জন মানুষদের অপারেশন করা হবে বলে তিনি জানান।